সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে।
জুলাইয়ের বিপক্ষে গেলে সরকার রাজনৈতিকভাবে টিকতে পারবে না। সরকারের দ্বৈত নীতি জনগণের অধিকার ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণভোট ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাতিল করা জাতির প্রতি অবমাননার শামিল এবং এ বিষয়ে বিএনপি গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা পুরো জাতির সম্পদ।
দেশে তেলের সংকট, সংসদে ভিন্ন চিত্র দেখানো হয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে বাস্তবে জ্বালানি তেলের সংকট থাকলেও সংসদে সরকারি দলের বক্তব্যে ভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।
সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস করায় চতুর্থবারের মতো জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ চলাকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
দুটি আসনে উপনির্বাচন বিএনপি প্রমাণ করলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। এমনটাই অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
স্থগিতকৃত শেরপুর-৩ আসনে ভোটে জালিয়াতি, ভোটে কারচুপি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়া অভিযোগ করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত।
ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় দলটির নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হলেও আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় নেতা বলেন, “ঈদুল ফিতরের সময়ে সড়ক ও নৌপথে অনেক মানুষের জীবন চলে গেছে। এর মধ্যে দুটি ঘটনা বিশেষভাবে হৃদয়বিদারক: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং ফেরিতে ওঠার সময় বাস ডুবি।” তিনি সংসদের সদস্যদের কাছে নিহতদের আত্মীয়-স্বজনদের জন্য দোয়া কামনা করার অনুরোধ জানান।
সরকারের গণভোট বাতিলের পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে কাকরাইল পর্যন্ত একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার মানুষ ব্যানার ও প্লাকার্ড হাতে অংশগ্রহণ করেন।